Chief Minister’s Relief Fund (Scholarship)

categoryScholarship

Chief Minister’s Relief Fund (Scholarship) by Government of West Bengal

যোগ্যতা সমূহ :

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো বোর্ড / কাউন্সিল / বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের / উচ্চ মাধ্যমিক / আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যেকোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হবে।
  •  উচ্চ মাধ্যমিক স্তরে / আন্ডার গ্র্যাজুয়েট স্তরে আর্থিক সহায়তার জন্য যথাক্রমে মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ৫০% এবং তার বেশি কিন্তু ৬০%-এর কম নম্বর অর্জন করতে হবে।
  • স্নাতকোত্তর স্তরে সহায়তার জন্য ৫০% এবং তার বেশি কিন্তু গ্র্যাজুয়েশনে মোট ৫৩% এর কম নম্বর নিশ্চিত করতে হবে।
  • বার্ষিক পারিবারিক আয় ১,২০,০০০/- টাকার বেশি নয়।
  • একই কোর্স এর জন্য কোনো সরকারি/ বেসরকারি বৃত্তি/ উপবৃত্তি উপভোগ করা যাবে না।

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি :

  • রেজিষ্ট্রেশন তারিখ থেকে ৯০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি গুলি আপলোড করে দরখাস্তটি সফল ভাবে দাখিল করতে হবে।
  •  ছাত্র-ছাত্রীর পারিবারিক আর্থিক দূরবস্থা ও বর্তমানে কি পড়ছে জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিজ হাতে লেখা আবেদন পত্র। ( সম্পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর থাকা আবশ্যিক এবং ই-মেইল আইডি থাকলে উল্লেখ করতে হবে )।
  • মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নির্বাচিত স্থানীয় জনপ্রিতিনিধির ( সাংসদ / বিধায়ক ) সুপারিশপত্র৷
  • যথাযোগ্য কর্তৃপক্ষের ( পূর্ণমন্ত্রী / প্রতিমন্ত্রী / জেলাশাসক / মহকুমাশাসক / বি ডি ও / যুগ্ম বি ডি ও / মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার / মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষেত্রে ডেপুটি কমিশনার অথবা কোনো উর্ধতন অফিসার) নিকট থেকে বার্ষিক / মাসিক পারিবারিক আয়ের শংসাপত্র।
  • ছাত্র / ছাত্রীকে একই পড়াশুনার ক্ষেত্রে কোনো সরকারী / বেসরকারী সাহায্য পেয়েছে কিনা ও বর্তমানে কোথায় কী পড়াশুনা করছে জানিয়ে একটি স্ব-ঘোষণাপত্র ( Self declaration )। এই ঘোষনা পত্রে প্রতিস্বাক্ষর ( countersigned ) করবেন বর্তমান স্কুল / কলেজ / বিশ্ববিদ্যালয়ের প্রধান।
  • মাধ্যমিক বা সমতুল পরীক্ষার এডমিট কার্ড
  • যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষার ( qualification examination ) মার্কশিট। উচ্চ-মাধ্যমিক স্তরে আর্থিক সহায়তার জন্য যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হল মাধ্যমিক বা সমতুল; স্নাতক স্তরে আর্থিক সহায়তার জন্য যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হল উচ্চ-মাধ্যমিক বা সমতুল এবং স্নাতকোত্তর স্তরে আর্থিক সহায়তার জন্য যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হল স্নাতক।
  • ডাক্তারী / ইঞ্জিয়ানিয়ারিং / আইন / নার্সিং / ফার্মেসি / ডিপ্লোমা ইঞ্জিয়ানিয়ারিং প্রভৃতি পেশাদারী শিক্ষার ( professional course ) ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক কার্ড ( Rank Card )।
  • উপরোক্ত পেশাদারী শিক্ষার ( professional course) ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার এলোটমেন্ট লেটার ( Allotment Letter )।
  • ছাত্র-ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পৃষ্ঠা যেখানে A/c No., IFSC No. এবং A/c holder -এর নাম স্পষ্টভাবে দৃশ্যমান।
  • বর্তমান শিক্ষাবর্ষের / সেমিস্টারের ভর্তির রসিদ

যোগাযোগ : ০৩৩ ২২৫৩ ৫৩৩৫

আবেদনের লিঙ্ক : https://cmrf.wb.gov.in/(S(keqm1fyeq2rfrc0kda0qk1f1))/default.aspx

Newsletter Signup

Recent Updates: