পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত জাতীয় সগতি তথা মেধা বৃত্তি প্রকল্প, ২০২৬
(নির্বাচনী পরীক্ষা শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য)
(পশ্চিমবঙ্গ সরকারের সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত, সরকারি স্পন্সরড, লোকাল বডি, অনাবাসিক বিদ্যালয়ে ও মাদ্রাসায় বর্তমান অষ্টম শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীরা আবেদনের যোগ্য
বিশদ জানতে ও আবেদনের জন্য স্ক্যান করুন)
যোগ্যতা সমুহ :
- শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত, সরকারি সাহায্যপ্রাপ্ত, স্থানীয় সংস্থার বা সরকার পোষিত স্কুল এবং মাদ্রাসায় (আবাসিক সুবিধা ছাড়া) অধ্যয়নরত অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
- নম্বর: সপ্তম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় অন্তত ৫৫% নম্বর পেতে হবে (SC, ST এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ৫% নম্বরের ছাড় রয়েছে)।
- কারা যোগ্য নয়: কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, রাজ্য পরিচালিত আবাসিক স্কুল বা যেকোনো বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
- পারিবারিক আয়: সমস্ত উৎস থেকে পরিবারের বার্ষিক আয় ৩,৫০,০০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকার মধ্যে হতে হবে।
অনলাইন আবেদনের শেষ তারিখ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নির্বাচনী পরীক্ষার তারিখ : ২০ ডিসেম্বর, ২০২৬
অনলাইন আবেদনের লিঙ্ক : https://banglarshiksha.wb.gov.in/scholarships/


