জে.এম.এস ট্রাস্ট কর্তৃক JM Sethia Merit Scholarship 2026
অনলাইন আবেদনের শেষ তারিখ : ৩১ জুলাই, ২০২৬
বিঃ দ্রঃ- আবেদনকারীকে অবশ্যই ২০২৬ সালে প্রথমবারেই (First Attempt) পূর্ববর্তী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাছাড়া শিক্ষার্থীকে অবশ্যই একটি ফুল-টাইম রেগুলার কোর্সে যুক্ত থাকতে হবে।
আর্থিক যোগ্যতা (EWS) : যেসকল পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০ টাকার নিচে, তারা EWS সংরক্ষণের সুবিধা পাবেন। এই বিশেষ সংরক্ষিত শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ন্যূনতম নম্বরের শর্ত শিথিলযোগ্য।
ক্যাটাগরি A (৯ম এবং ১০ম শ্রেণীর জন্য) :
- শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণীতে ন্যূনতম ৭৫% নম্বর পেতে হবে।
- স্কলারশিপের পরিমাণ: প্রতি মাসে ৪০০ টাকা।
- মেয়াদ: ২ বছরের জন্য।
ক্যাটাগরি B (একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য) :
- শিক্ষাগত যোগ্যতা: ১০ম শ্রেণীতে (মাধ্যমিক) ন্যূনতম ৭৫% নম্বর পেতে হবে।
- স্কলারশিপের পরিমাণ: প্রতি মাসে ৫০০ টাকা।
- মেয়াদ: ২ বছরের জন্য।
ক্যাটাগরি C (স্নাতক বা Graduation-এর জন্য) :
- শিক্ষাগত যোগ্যতা: ১২শ শ্রেণীতে (উচ্চ মাধ্যমিক) বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে ন্যূনতম ৭৫% এবং কলা (Arts) বিভাগে ন্যূনতম ৬৫% নম্বর পেতে হবে।
- স্কলারশিপের পরিমাণ: প্রতি মাসে ৬০০ টাকা।
- মেয়াদ: কোর্সের ওপর ভিত্তি করে ২ বা ৩ বছরের জন্য।
ক্যাটাগরি D (স্নাতকোত্তর বা Postgraduation-এর জন্য) :
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক স্তরে (Graduation) বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে ন্যূনতম ৬০% এবং কলা (Arts) বিভাগে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।
- স্কলারশিপের পরিমাণ: প্রতি মাসে ৭০০ টাকা।
- মেয়াদ: কোর্সের ওপর ভিত্তি করে ২ বা ৩ বছরের জন্য।
ক্যাটাগরি P (প্রফেশনাল কোর্সের জন্য – Engineering, Medical, Law, CA ইত্যাদি) :
- শিক্ষাগত যোগ্যতা: পূর্ববর্তী যোগ্যতা অনুযায়ী বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে ন্যূনতম ৬০% এবং কলা (Arts) বিভাগে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।
- স্কলারশিপের পরিমাণ: প্রতি মাসে ১,০০০ টাকা।
- মেয়াদ: কোর্সের ওপর ভিত্তি করে ২ বা ৩ বছরের জন্য।
প্রয়োজনীয় নথিপত্র :
- সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের প্রিন্টআউট।
- পাসপোর্ট সাইজ রঙিন ছবি (সর্বোচ্চ ১ MB)।
- শেষ শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (যেমন: একাদশের জন্য মাধ্যমিকের মার্কশিট)।
- পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র (Income Certificate)।
- বিশেষ ক্যাটাগরি বা প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
আবেদন প্রক্রিয়া (আবেদন প্রক্রিয়াটি মূলত অনলাইন এবং অফলাইনের একটি মিশ্র রূপ) :
- প্রথমে ট্রাস্টের অফিশিয়াল ওয়েবসাইটে https://www.jmstrust.com গিয়ে “ENROLMENT FORM” অনলাইন পূরণ করতে হবে অথবা ফর্মের PDF ডাউনলোড করতে হবে।
- মনে রাখবেন, ফর্মটি সম্পূর্ণ ইংরেজি (English) বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে।
- অনলাইনে ফর্ম সাবমিট করার পর সেটির একটি প্রিন্টআউট নিতে হবে।
- প্রিন্টআউট ফর্মটির সাথে প্রয়োজনীয় সব নথিপত্র (Documents) সংযুক্ত করে স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে তাদের কলকাতা প্রধান দপ্তরে পাঠিয়ে দিতে হবে।
যোগাযোগ : ৯১-৩৩-২২৩৬-০৩৬৮ / ৯১-৩৩-২২২৫-৩৪২০ / jms_trust@yahoo.in
অনলাইনে আবেদনের লিংক : https://www.jmstrust.com


