FINANCIAL ASSISTANCE FOR EDUCATION to the Wards of Beedi/Cine/IOMC/LSDM Workers (Pre & Post-Matric)
যোগ্যতা সমুহ :
- পেশাগত শর্ত : পিতা বা মাতার মধ্যে একজনকে অন্তত ৬ মাস উক্ত পেশায় (বিড়ি, সিনেমা বা খনি কর্মী) যুক্ত থাকতে হবে, যার মধ্যে চুক্তিভিত্তিক ও বাড়িতে বসে কাজ করা কর্মীরাও অন্তর্ভুক্ত।
- আয়ের সীমা : পরিবারের মাসিক আয় ২১,০০০ টাকার বেশি বা বার্ষিক আয় ২,৫২,০০০ টাকার বেশি হওয়া চলবে না।
- শিক্ষাগত মানদণ্ড : শেষ পরীক্ষায় প্রথম চেষ্টাতেই পাস করতে হবে এবং ভারতের যেকোনো স্বীকৃত সরকারি বা সরকার-পোষিত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত (Regular) কোর্সে ভর্তি হতে হবে।
অযোগ্যতা : দূরশিক্ষা, যেসকল শিক্ষার্থী শিক্ষার একটি ধাপ পাস করার পর, অন্য একটি বিষয়ে সেই একই ধাপের পড়াশোনা করছেন। যেমন: বি.কম (B.Com)-এর পর বি.এসসি (B.Sc), অথবা বি.এ (B.A)-এর পর বি.কম, অথবা একটি বিষয়ে এম.এ (M.A) করার পর অন্য আরেকটি বিষয়ে আবার এম.এ করা। প্রফেশনাল লাইন পরিবর্তন করলে (যেমন B.Tech-এর পর LLB) বা একই ক্লাসে পুনরায় পড়লে এই স্কলারশিপ পাওয়া যাবে না।
ব্যাঙ্ক ও নথির শর্ত : ছাত্রছাত্রীদের একটি সক্রিয় মোবাইল নম্বর, আধার নম্বর এবং আধার-সংযুক্ত ও NPCI-ম্যাপ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
অন্যান্য স্কলারশিপ : এটি একটি কল্যাণ-ভিত্তিক স্কিম হওয়ায়, আবেদনকারীরা একটি মেধা-ভিত্তিক স্কলারশিপের পাশাপাশি এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন।
অনলাইন আবেদনের শেষ তারিখ : ৩১ অক্টোবর, ২০২৬
অনলাইন আবেদনের লিঙ্ক : https://scholarships.gov.in/


