কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক 5 years B.A.LLB., B.A.LLB.(Hons.) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
অনলাইন আবেদনের শেষ তারিখ : ২৫ জুলাই, ২০২৬
অনলাইন আবেদন মূল্য :
- জেনারেল/OBC/EWS – ১,০০০ টাকা
- SC/ST/PWD – ৫০০ টাকা
যোগ্যতা সমূহ :
- পরীক্ষা ও বয়স: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (১০+২) বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে এবং এই কোর্সে আবেদনের জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই।
- জেনারেল প্রার্থী: সেরা চারটি বিষয়ে (বাধ্যতামূলক পরিবেশবিদ্যা বাদে) কমপক্ষে ৪৫% নম্বর পেতে হবে।
- SC/ST/PWD প্রার্থী: সেরা চারটি বিষয়ে (বাধ্যতামূলক পরিবেশবিদ্যা বাদে) কমপক্ষে ৪০% নম্বর পেতে হবে।
- OBC/EWS প্রার্থী: সেরা চারটি বিষয়ে (বাধ্যতামূলক পরিবেশবিদ্যা বাদে) কমপক্ষে ৪২% নম্বর পেতে হবে।
- WBCHSE, ISC, CBSE, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং NIOS ছাড়া অন্য কোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করলে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস (কলেজ স্ট্রিট) থেকে একটি “Equivalence Certificate” বা সমতা শংসাপত্র সংগ্রহ করতে হবে।
কলেজ পছন্দ বা Order of Preference :
- আবেদন করার সময় কলেজগুলোর পছন্দের ক্রম বা ‘Order of Preference’ খুব সাবধানে দিতে হবে, কারণ এটি পরে আর কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। কাউন্সেলিংয়ের সময় আপনি যদি কোনো একটি কলেজে সুযোগ পান, তবে আপনার তালিকার নিচের দিকের (Lower preference) কলেজগুলোর অপশন স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে, কিন্তু ওপরের দিকের (Higher preference) কলেজগুলোর সুযোগ আপগ্রেডেশনের জন্য খোলা থাকবে।
প্রবেশিকা পরীক্ষা (CULET-UG) সম্পর্কিত তথ্যপরীক্ষার ধরন :
- পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক বা CBT (Computer Based Test) মাধ্যমে নেওয়া হবে। নম্বর ও সময়: মোট ১০০ নম্বরের ১০০টি বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) থাকবে এবং পরীক্ষার সময়সীমা হবে ২ ঘণ্টা। নেগেটিভ মার্কিং: প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর যোগ করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পরীক্ষার সিলেবাস: ইংরেজি, সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, সাধারণ গণিত এবং ইন্ডিয়ান পলিটি (Indian Polity)।
যোগাযোগ : ৭৮৯০৬২৮৮০৯/৭৮৯০৭১২৪৩৪/৮২৭৪৯৯১৯৮৫ ৯০৮৮৭২৯৭৫১/৯০৬২৩৫৬৫৭৪
অনলাইন আবেদনের লিঙ্ক : https://www.caluniv-ucsta.net/llb/


