পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত জাতীয় সগতি তথা মেধা বৃত্তি প্রকল্প, ২০২৬

Last date of Submission: September 16, 2026
categoryExam, Scholarship

পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত জাতীয় সগতি তথা মেধা বৃত্তি প্রকল্প, ২০২৬

(নির্বাচনী পরীক্ষা শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য)

(পশ্চিমবঙ্গ সরকারের সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত, সরকারি স্পন্সরড, লোকাল বডি, অনাবাসিক বিদ্যালয়ে ও মাদ্রাসায় বর্তমান অষ্টম শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীরা আবেদনের যোগ্য
বিশদ জানতে ও আবেদনের জন্য স্ক্যান করুন)

যোগ্যতা সমুহ :

  • শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত, সরকারি সাহায্যপ্রাপ্ত, স্থানীয় সংস্থার বা সরকার পোষিত স্কুল এবং মাদ্রাসায় (আবাসিক সুবিধা ছাড়া) অধ্যয়নরত অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
  • নম্বর: সপ্তম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় অন্তত ৫৫% নম্বর পেতে হবে (SC, ST এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ৫% নম্বরের ছাড় রয়েছে)।
  • কারা যোগ্য নয়: কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, রাজ্য পরিচালিত আবাসিক স্কুল বা যেকোনো বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
  • পারিবারিক আয়: সমস্ত উৎস থেকে পরিবারের বার্ষিক আয় ৩,৫০,০০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকার মধ্যে হতে হবে।

অনলাইন আবেদনের শেষ তারিখ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনী পরীক্ষার তারিখ : ২০ ডিসেম্বর, ২০২৬

অনলাইন আবেদনের লিঙ্ক : https://banglarshiksha.wb.gov.in/scholarships/

Newsletter Signup

Recent Updates: