Reliance Foundation Scholarships 2026-27
অনলাইন আবেদনের শেষ তারিখ : ৫ অক্টোবর, ২০২৬
স্কলারশিপের পরিমাণ (ডিগ্রির সম্পূর্ণ সময়কালের জন্য) :
- আন্ডারগ্রাজুয়েট (UG): সর্বোচ্চ ২,০০,০০০ টাকা পর্যন্ত।
- পোস্টগ্রাজুয়েট (PG): সর্বোচ্চ ৬,০০,০০০ টাকা পর্যন্ত।
আন্ডারগ্রাজুয়েট বা স্নাতক (UG) পর্যায়ের জন্য :
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- দ্বাদশ শ্রেণির (Class 12) বোর্ড পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে।বর্তমানে (২০২৬-২৭ শিক্ষাবর্ষে) যেকোনো বিষয়ে রেগুলার বা ফুল-টাইম স্নাতক (Undergraduate) ডিগ্রি কোর্সের প্রথম বর্ষে অধ্যয়নরত হতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ১৫ লক্ষ টাকার কম হতে হবে।
- একটি বাধ্যতামূলক অ্যা্যাপটিটিউড টেস্টে (Aptitude Test) অংশ নিতে হবে।
পোস্টগ্রাজুয়েট বা স্নাতকোত্তর (PG) পর্যায়ের জন্য :
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- স্নাতকোত্তর (PG) কোর্সের প্রথম বর্ষের ছাত্র/ছাত্রী হতে হবে।
- GATE স্কোর ৫৫০ থেকে ১,০০০ এর মধ্যে থাকতে হবে অথবা স্নাতকে (Undergraduate) ৭.৫ বা তার বেশি CGPA থাকতে হবে।
- নির্দিষ্ট বিষয়সমূহ: কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল অ্যান্ড নিউ এনার্জি, মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং লাইফ সায়েন্সেস।
যোগাযোগ ও অনলাইন আবেদনের মাধ্যম :
- UG স্কলারশিপ সংক্রান্ত তথ্যের জন্য : RF.UGscholarships@reliancefoundation.org
- PG স্কলারশিপ সংক্রান্ত তথ্যের জন্য : RF.PGscholarships@reliancefoundation.org
- অনলাইন আবেদনের লিঙ্ক : https://www.scholarships.reliancefoundation.org/UG_Scholarship


