AMU BBA Admission 2026–27
অবশিষ্ট আসনে Spot Admission (Self-Financing Scheme-এর অধীনে)
Centres : AMU Malappuram (Kerala) এবং AMU Murshidabad (West Bengal)
যোগ্যতা :
প্রার্থীকে নিম্নলিখিত যেকোনো একটি যোগ্যতা পূরণ করতে হবে—
- ১০+২ / Senior Secondary পরীক্ষায় সর্বমোট ন্যূনতম ৫০% নম্বর থাকতে হবে;
অথবা
- AMU-এর Diploma in Secretarial Practice-এ তাত্ত্বিক বিষয়গুলিতে ন্যূনতম ৫৫% নম্বর থাকতে হবে।
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২৪ বছরের বেশি হওয়া যাবে না।
নির্বাচন প্রক্রিয়া :
- এই Spot Admission পর্বে কোনও Entrance Test নেওয়া হবে না।
- প্রার্থীদের দ্বাদশ শ্রেণির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধার ক্রমানুসারে সরাসরি ভর্তি করা হবে।
আবেদন পদ্ধতি ও শেষ তারিখ
- আবেদনপত্র amucontrollerexams.com ওয়েবসাইট থেকে প্রিন্ট করতে হবে।
- আবেদনপত্রটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। বিশেষভাবে—
- HS Certificate অনুযায়ী প্রার্থীর নাম লিখতে হবে।
- ২.৫ সেমি × ৩ সেমি মাপের ছবি সংযুক্ত করতে হবে।
- ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য দিতে হবে।
- আবেদনপত্রের ৩ নম্বর পৃষ্ঠায় উল্লেখিত নথিপত্রের Self-attested কপি সংযুক্ত করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র :
- জন্মতারিখের প্রমাণ হিসেবে HS/SSC Certificate
- Original Migration / Character / Transfer Certificate
- প্রযোজ্য ক্ষেত্রে Allotment Letter-এর Copy
- Hard Copy জমা দেওয়ার শেষ তারিখ : ১০ অক্টোবর ২০২৬
- Hard Copy জমা দিতে হবে— Office of the Director AMU Murshidabad Centre
আবেদন ফি : ₹৮৫০/- (Non-refundable) – ফি Demand Draft (SBI, AMU, Aligarh in favour of Finance Officer, A.M.U., Aligarh) -এর মাধ্যমে জমা দিতে হবে।


